শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

টাঙ্গাইলে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টাঙ্গাইলে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে তিন আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে টাঙ্গাইল- জামালপুর মহাসড়কের হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- উপজেলার লাউয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে সোনা মিয়া (২২), অষ্টোচল্লিশা গ্রামের আলমগীর হোসেন (২৫) ও শামীম হোসেন (২৬)।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার জানান, নিহতরা তিনজনই ওয়ার্কশপ শ্রমিক। মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে তারা মোটরসাইকেল নিয়ে নিজ কর্মস্থলে ফিরছিল। মোটরসাইকেলটি হরিপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী ঘটনাস্থলেই মারা যায়।প্রাইভেটকারটি আটক করা সম্ভব হয়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে ঘাটাইল থানায় আনা হয়েছে।