শিরোনাম
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার : তথ্য উপদেষ্টা ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাংলাদেশ থেকে কতদূর, গতিবেগ কত? জানাল অধিদপ্তর বিশ্ববাজারে বাংলাদেশি বিউটি পণ্যের সম্ভাবনা দেখছেন কোরীয় বিশেষজ্ঞ ড. কিম এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন ঢাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয় ঘূর্ণিঝড় ‘অর্ণব’: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত আইনজীবী তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ
দীপ্ত নিউজ
অন্যান্য

টাঙ্গাইলে পাঁচ দিনব্যাপী বই মেলার উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
টাঙ্গাইলে পাঁচ দিনব্যাপী বই মেলার উদ্বোধন
পাঁচ দিনব্যাপী বই মেলার উদ্বোধন

এই বই মেলার যে আয়োজন তা মানুষকে আরো উদ্দীপ্ত করবে। আজকের এই বই মেলার আয়োজন করার জন্য জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই, এমন মন্তব্য করেছেন বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানে জেলা প্রশাসনের আয়োজনে পাঁচ দিনব্যাপী অমর একুশে বই মেলার উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পরে বই মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

আরও পড়ুন: বইমেলায় শফিক হাসানের ২ বই

উদ্বোধনী অনুষ্ঠানে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ–সভাপতি খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

বই মেলায় টাঙ্গাইলের বিভিন্ন লাইব্রেরি ও সংগঠনের মোট ৫৫টি বই এর স্টল রয়েছে।

 

আল / দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।