শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

টাঙ্গাইলে নারীসহ তিন মাদকসেবীর কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টাঙ্গাইলে নারীসহ তিন মাদকসেবীর কারাদণ্ড

টাঙ্গাইলে তিন মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৯ মে) দুপুরে টাঙ্গাইল পৌরসভার কান্দাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন টাঙ্গাইল জেলা প্রশাসনের এনডিসি মো.খায়রুল ইসলাম।

অভিযানে মাদক সেবনের দায়ে টাঙ্গাইল পৌরসভার কান্দাপাড়া এলাকার মৃত আব্দুল সাত্তারের ছেলে মো. রফিকুল ইসলামকে (৩২) তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড, একই এলাকার মৃত শাহাদত হোসেনের ছেলে বাবু মিয়া কে (২৬)তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একই এলাকার মৃত দিলীপ সাহার মেয়ে দিপালী সাহা কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

এসময় অভিযানে আরও উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহসান হাবিব, উপপরিদর্শক আবদুল আল মামুনসহ আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এমি/দীপ্ত সংবাদ