শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

টাঙ্গাইলে দুর্নীতিবিরোধী দিবস পালিত

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
টাঙ্গাইলে দুর্নীতিবিরোধী দিবস পালিত
জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু করেন

টাঙ্গাইলে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।

শনিবার (০৯ ডিসেম্বর) সকালে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এর সহযোগিতায় এবং টাঙ্গাইল জেলা কার্যালয় দুর্নীতি দমন কমিশন এর আয়োজনে “উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এরই প্রতিপাদ্য দিবসটি বড় পরিসরে পালিত হয়।

শুরুতেই দুদক জেলা কার্যালয়ের সামনে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয়

সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু করেন। পৌর শহরের ডিসটিক গেটের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে, মানববন্ধন করেন। এরপর র‌্যালি বের করে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে আসেন।

আরও পড়ুন: ঝালকাঠিতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান টাঙ্গাইল দুদকের উপ–পরিচালক মোঃ নাসির উদ্দিন, উপসহকারী পরিচালক মো: জাহেদ আলম ও সরকারি–আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং এনজিওসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকতারা।

 

সুমন/মোরশেদ/দীপ্ত নিউজ