দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

টাঙ্গাইলের সখিপুরে দুজনকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টাঙ্গাইলের সখিপুরে দুজনকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলের সখিপুরের কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি এলাকায় দুইজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। বৃহস্পতিবার (২০ জুলাই) ভোরে স্থানীয়রা লাশ দুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

স্থানীয়দের ধারণা মধ্যরাতে এ ঘটনা ঘটে থাকতে পারে।

নিহতরা হলেন সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে শাহজালাল (৩৫) ও নবু মিয়ার ছেলে মজনু মিয়া (৪৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শাহজালাল বাঘেরবাড়ি বাংলা বাজারে মুদি দোকান ও বিকাশের ব্যবসা করতো। রাতে দোকান বন্ধ করে ওই দুই জন বাড়ির উদ্দেশ্য রওনা হয়। পরে তারা আর বাড়িতে ফিরেনি। মধ্যরাতে তারা একটি নির্জন স্থানে পৌঁছালে দুর্বত্তরা তাদের মাথায় আঘাত করে হত্যা করে। সকালে স্থানীয়রা লাশ দুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। লাশ দুটির পাশে তাদের মটরসাইকেলটি পড়ে রয়েছে।

এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, পুলিশ পাঠানো হয়েছে পরে বিস্তারিত জানানো হবে।

 

আফ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।