শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

টাঙ্গাইলের বাসাইলে প্রাথমিক শিক্ষক সমিতির পরিচিতি সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টাঙ্গাইলের বাসাইলে প্রাথমিক শিক্ষক সমিতির পরিচিতি সভা
প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটির পরিচিতি

টাঙ্গাইলের বাসাইলে জমকালো আয়োজনের মধ্যদিয়ে প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটির পরিচিতি, নবনিযুক্ত শিক্ষকদের বরণ, অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়, কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়ছে।

শনিবার (১৮মার্চ) দিনব্যাপী বাসাইল উপজেলা কেন্দ্রীয় খেলার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলন মেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল-সখীপুরের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম।

অনুষ্ঠানের উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব আমিন শরীফ সুপন। প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অধ্যাপক ড.কে এম সাইফুল ইসলাম। বিশেষ আলোচক ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি মির্জা মোশারফ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুন্নাহার রিতা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউস, সাধারণ সম্পাদক মির্জা রাজিক, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সরকার মোহাম্মদ আরিফুজ্জামান ফারুক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সদানন্দ পাল, বাসাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনির খান ইমন।

আল/দীপ্ত