শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় বাংলাদেশের মেরিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় বাংলাদেশের মেরিনা
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র সাময়িকী টাইম এর বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের মেরিনা তাবাসসুম। বুধবার (১৭ এপ্রিল) ২০২৪ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করে টাইম।

মেরিনা পেশায় একজন স্থপতি। তালিকায় উদ্ভাবক শ্রেণিতে স্থান পেয়েছেন তিনি। মেরিনা তাবাসসুম সম্পর্কে টাইম লিখেছে, স্থাপত্যচর্চায় মেরিনা স্থানীয় সংস্কৃতি ও মূল্যবোধের পাশাপাশি পৃথিবী যে বিপদের মধ্য দিয়ে যাচ্ছে তা অগ্রাধিকার দিয়েছেন।

জলবায়ু পরিবর্তনের বড় ঝুঁকিতে থাকা বাংলাদেশে মেরিনা এমন এক বাড়ির মডেল তৈরি করেছেন, যার নির্মাণ ব্যয় কম এবং বাড়ি সহজে স্থানান্তরও করা যায়। ২০২১ সালে মানবিক ঘর তৈরির জন্য যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ সন পদক পান মেরিনা।

২০২০ সালে ব্রিটিশ সাময়িকী প্রসপেক্ট এর ৫০ চিন্তাবিদের মধ্যে শীর্ষ ১০–এ স্থান করে নিয়েছিলেন তিনি।

আল / দীপ্ত সংবাদ