শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খেলা

টাইগারদের বোলিং তোপে অলআউট ইংলিশরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
টাইগারদের বোলিং তোপে অলআউট ইংলিশরা
টাইগারদের বোলিং তোপে গুটিয়ে গেল ইংল্যান্ড

সিরিজ জয়ের লক্ষ্যে খেলতে নেমে বল হাতে দারুণ শুরু বাংলাদেশের। তাসকিনের আগ্রাসী শুরুর পর বল হাতে সাফল্য পেয়েছেন সাকিব, হাসান মাহমুদ ও মিরাজরা।

সিরিজ বাঁচানোর লক্ষ্যে টস হেরে ব্যাট করতে নেমে রীতিমতো ধুঁকতে থাকে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। যদিও শুরুটা খারাপ হয়নি তাদের। ভালোই শুরু করেছিলেন দুই ইংলিশ ওপেনার ডেভিড মালান এবং ফিল সল্ট। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। তাসকিন আহমেদ ও সাকিব আল হাসানদের বোলিং তোপে চাপে সফরকারীরা।

উইকেটের চাপ সামলে অবশ্য বেশ ভালোই ব্যাটিং করছিলেন ফিল সল্ট ও মঈন আলী। কিন্তু সপ্তম ওভারে সাকিব এসে ঘুরিয়ে দেন খেলার মোড়। ফিল সল্টকে ফিরিয়ে ব্রেক থ্রু আনেন এই স্পিনার। সেখান থেকে রানের লাগাম টেনে ধরে বাংলাদেশ।

সাকিবের পরের ওভারে হাসান মাহমুদ এসে বোল্ড করেন বাটলারকে। আর তার পরের ওভারে মিরাজ ফেরান মঈন আলীকে। তাতে ৯ ওভারে ৪ উইকেট হারিয়ে বেশ ভালোই চাপে ইংলিশরা।

চাপের মুখে ধীরে ধীরে দলকে এগিয়ে নিচ্ছিলেন স্যাম কারান ও বেন ডাকেট। কিন্তু মেহেদী হাসান মিরাজের এক ওভারে আবার পরিবর্তন হয় ম্যাচের গতিপথ। স্যাম কারান ও ক্রিস ওকসকে একই ওভারে ফেরান তিনি। ৯১ রানে ৬ উইকেট হারায় ইংলিশরা।

শেষ পর্যন্ত টাইগার পেসারদের তোপ আর স্পিনারদের ঘূর্ণিতে ১১৭ রানের বেশি করতে পারেনি ইংলিশরা।

এদিন চার ওভারে ১২ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ইংলিশদের ধস নামানোর নায়ক মেহেদী হাসান মিরাজ।

 

আল/দীপ্ত