শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

ঝুঁকিতে রয়েছে শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝুঁকিতে রয়েছে শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য

 

মারাত্মক ঝুঁকিতে রয়েছে দেশের শিশু–কিশোরদের মানসিক স্বাস্থ্য। প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারকে মূলত দায়ী করছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞরা বলছেন, মানসিক স্বাস্থ্য বিষয়ে পরিবার ও সামাজিকভাবে সচেতনতা না বাড়ালে, সমস্যা আরো প্রকট হবে।

দেশে শতকরা ১৮ দশমিক ৭ ভাগ বয়স্ক ও ১২ দশমিক ৬ ভাগ শিশু–কিশোর মানসিক সমস্যায় আক্রান্ত। তাদের ৯২ ভাগই কোনো চিকিৎসা নেয় না। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের ২০১৮ থেকে ২০১৯ সালের জরিপে এ তথ্য উঠে আসে।

গবেষকরা বলছেন, প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার মানসিক স্বাস্থ্য অবনতির অন্যতম কারণ।

বাংলাদেশে মানসিক স্বাস্থ্য সেবার সংকট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চলছে ৪ দিনের সম্মেলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ এবং বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি এর আয়োজক।

 

এসএ/দীপ্ত নিউজ