শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঝিনাইদহে ভারতে নিয়ে যাওয়ার কথা বলে নারীকে ধর্ষণ, দালাল গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইদহে ভারতে নিয়ে যাওয়ার কথা বলে নারীকে ধর্ষণ, দালাল গ্রেফতার
গ্রেফতারকৃত শরিফুল ইসলাম

ঝিনাইদহের মহেশপুরে এক নারীকে ধর্ষণের অপরাধে শরিফুল ইসলাম নামের একজনকে গ্রেফতার করেছে র‌্যাব–৬। বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতে মহেশপুর উপজেলা শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শরিফুল ইসলামের বাড়ি উপজেলার জলুলী গ্রামে।

র‌্যাব–৬, সিপিসি–২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন জানান, নড়াইল জেলার দরিদ্র পরিবারের এক নারী ভারতে চিকিৎসার জন্য লোক মারফত দালাল শরিফুলের সাথে পরিচয় হয়। শরিফুল ইসলাম তাকে স্বল্প খরচে ভারতে পাঠানোর কথা বলে গত ২৬ মার্চ মহেশপুর বাজারে আসতে বলে। সেখানে এলে তাকে একটি বাড়ীতে আটকে রাখে।

আরও জানান, সেখানে তাকে ধর্ষণ করে হুমকি দিয়ে বাসা থেকে বের করে দেয়। এ বিষয়ে নির্যাতিতা বাদী হয়ে মহেশপুর থানায় আসামীর বিরুদ্ধে অপহরণসহ ধর্ষণ মামলা দায়ের করে।

মামলা দায়েরের পর র‌্যাব অভিযান পরিচালনা করে অভিযুক্ত শরিফুলকে গ্রেফতার করে।

তাকে শুক্রবার (৩১ মার্চ) সকালে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

আফ/দীপ্ত সংবাদ