শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহে এমপি আনার হত্যার প্রতিবাদে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইদহে এমপি আনার হত্যার প্রতিবাদে মানববন্ধন

ঝিনাইদহ–০৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার প্রতিবাদে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ জুন) দুপুরে সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে টিকারী বাজারে এ মানববন্ধন কর্মসূচি পলিত হয়।

মানববন্ধনে ইউনিয়ন আওয়ামী লীগের নেতারাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

এ সময় ফুরসন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম শিকদার, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শিবলী নোমানী, পৌর সভার মেয়র আশরাফুল আলমসহ অন্যারা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, জেলার আওয়ামী লীগের অভিভাবকের কাছে যদি কর্মীরা নিরাপদ না হয়; তাহলে তাকে দল থেকে অব্যহতি দেয়া হোক। সংসদ সদস্য হত্যার নেপথ্যে ও যারা সরাসরি জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

এজে/শাহরিয়ার আলম/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।