রবিবার, এপ্রিল ১২, ২০২৬
রবিবার, এপ্রিল ১২, ২০২৬

ঝিনাইদহের সেই ‘ত্যাজ্যপুত্র’ ছাত্রলীগ নেতা ইয়াবাসহ আটক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝিনাইদহ সরকারি কেসি কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ হাসান সবুজসহ তিনজনকে ইয়াবা ও নগদ টাকা সহ আটক করেছে মাগুরা জেলা গোয়েন্দা পুলিশ।

শনিবার (১২ এপ্রিল) রাত ৯ টার দিকে মাগুরার শহরের রতন হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, ঝিনাইদহ সদর উপজেলার আবু জাফর বিশ্বাসের ছেলে ছাত্রলীগ নেতা নাহিদ হাসান সবুজ, একই উপজেলার চাপড়ী গ্রামের মৃত দয়াল চন্দ্র বিশ্বাসের ছেলে দিপ্ত বিশ্বাস ও একই গ্রামের হামিদ মিয়ার মেয়ে তমা।

মাগুরা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মুন্সি রাসেল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা শহরের ঢাকা রোড এলাকায় ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক বিক্রির সময় হাতেনাতে আটক করা হয় তিনজনকে। তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৩ লাখ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত ২টি মোটরসাইকেল জব্দ করা হয়।

এদিকে, আটক ছাত্রলীগ নেতা নাহিদ হাসান সবুজকে তার রাজনৈতিক কর্মকাণ্ড ও আচরণের কারণে ইতিপূর্বে তার বাবা আদালতের মাধ্যমে ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করেছিলেন। সে সময় বিষয়টি দেশজুড়ে ব্যাপক আলোড়ন তৈরি করেছিল।

শাহরিয়ার সোহাগ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More