শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঝিগাতলায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিগাতলায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ছবি: সংগৃহীত

ঝিগাতলায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে রশিদুল ইসলাম (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মার্চ) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পৌনে ২টায় মৃত ঘোষণা করেন তাকে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বলে জানিয়েছেন সহকর্মীরা। ৮ দিন ধরে ভবনটিতে কাজ করছিলেন রশিদুল ইসলাম।

মৃত রশিদুলের সহকর্মী মো. নুর আলম জানান, তারা ঝিগাতলায় পিলখানার ৪ নম্বর গেটের পাশে একটি নির্মাণাধীন ১৩ তলা ভবনে রডমিস্ত্রির কাজ করেন। ছাদের একপাশে কাজ করার সময় সেখান থেকে নিচে পড়ে যান রশিদুল। তার কোমরের সেফটি বেল্ট লাগানো থাকলেও তা ছিঁড়ে যায়। সঙ্গে সঙ্গে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি তাকে।

 

যূথী/দীপ্ত সংবাদ