শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

জ্যোতিকে ঘিরে এত ভিড় কেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জ্যোতিকে ঘিরে এত ভিড় কেন?
শিক্ষার্থীদের সঙ্গে হাসি ঠাট্টায় মেতে উঠেন নিগার সুলতানা জ্যোতি। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ভারত নারী দলের ৫ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ সিলেটে চলছে।রবিবার প্রথম টি–টোয়েন্টিতে ভারতের কাছে হেরেছে জ্যোতিরা। সোমবার (২৯) সিলেটের তিনটি স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে হাসি ঠাট্টায় মেতে উঠেন নিগার সুলতানা জ্যোতি ও মারুফা আক্তাররা।

জানা গেছে, বাংলাদেশ নারী ক্রিকেটারদের আমন্ত্রণ জানায় জেলার তিনটি স্কুল– আম্বরখানা গার্লস স্কুল, ব্লু বার্ড হাই স্কুল অ্যান্ড কলেজ এবং আনন্দ নিকেতন গার্লস স্কুল। সেখানে শিক্ষার্থীরা তাদের সঙ্গে সময় কাটান।

বাংলাদেশের তিন ক্রিকেটার অধিনায়ক নিগারের সঙ্গে ছিলেন ফাহিমা খাতুন ও মারুফা। নারী দলের হেড অব অপারেশন্স হাবিবুল বাশার সুমনের নেতৃত্বে তারা স্কুলগুলো পরিদর্শন করেন।

এ সময় অধিনায়ক শিক্ষার্থীদের সঙ্গে কিছুক্ষণ ক্রিকেটও খেলেন। পাশাপাশি শিক্ষার্থীদের আবদার মেটাতে নিগার তাদের সঙ্গে ছবি তোলার পাশাপাশি অটোগ্রাফও দেন। শিক্ষার্থীদের হাতে ম্যাচের সূচি তুলে দিয়ে তাদের মাঠে আসার আমন্ত্রণও জানান নিগার।

সাবেক অধিনায়ক হাবিবুল স্কুলের প্রধান শিক্ষকের হাতে নারী দলের অনুশীলন জার্সি তুলে দেন।