শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

‘জেসিআই ব্লাড বন্ড’ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘জেসিআই ব্লাড বন্ড’ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

‘ইন্টারন্যাশনাল হিউম্যান ডিউটিস ডে’ উদযাপন উপলক্ষে, জেসিআই বাংলাদেশ আয়োজন করে এক ব্যতিক্রমধর্মী এবং মানবিক স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি– ‘জেসিআই ব্লাড বন্ড’।

শুক্রবার (১১ জুলাই) হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে দিনব্যাপী এ কর্মসূচিতে সহযোগিতা করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, এবং পৃষ্ঠপোষকতা করে টেকনো ড্রাগস লিমিটেড।

জেসিআই বাংলাদেশ ২০২৫–এর ন্যাশনাল প্রেসিডেন্ট কাজী ফাহাদ উক্ত কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. ইয়াসমিন আরা ডলি, পরিচালক, বাংলাদেশ কাউন্সিল ফর চাইল্ড ওয়েলফেয়ার। বিশেষ অতিথি ছিলেন আনিক ইসলাম, সাবেক যুব প্রধান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (ঢাকা ইউনিট), এবং প্রশিক্ষক হিসেবে ছিলেন মাহমুদ খান বিজু, বেসিক ও ফার্স্ট এইড প্রশিক্ষক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

পুরো আয়োজন পরিকল্পনা ও বাস্তবায়নে নেতৃত্ব দেন:

# কামরুজ্জামান পাভেল, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট (ইভেন্ট ডিরেক্টর)

# ফিলকুল আহমেদ, ন্যাশনাল কমিটি চেয়ারপারসন (কনভেনার)

# ইস্তিয়াক হোসেন, ন্যাশনাল ডিরেক্টর (কো–কনভেনার)।

আয়োজনে অংশগ্রহণ করে জেসিআই বাংলাদেশের ১০টি স্থানীয় চ্যাপ্টার:

# জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটস

# জেসিআই ঢাকা ডায়নামিকস

# জেসিআই ঢাকা ইনডিপেনডেন্ট

# জেসিআই ঢাকা মেট্রো

# জেসিআই ঢাকা এন্টারপ্রেনিয়ার্স

# জেসিআই ঢাকা এক্সেলেন্স

# জেসিআই ঢাকা সাউথ

# জেসিআই ঢাকা স্পার্কস

# জেসিআই ঢাকা ইউনাইটেড

# জেসিআই মুন্সীগঞ্জ

অন্যান্য আকর্ষণ:

দিনব্যাপী রক্তদান ক্যাম্পেইন পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য ছিল প্রাঞ্জল বেসিক ফার্স্ট এইড প্রশিক্ষণ সেশন, যেখানে বাস্তব উদাহরণ ও হাতে–কলমে প্রশিক্ষণের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা ও জরুরি ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা দেওয়া হয়।

উল্লেখযোগ্যভাবে, অংশগ্রহণকারী সদস্যদের জন্য আয়োজন করা হয় কুইজ সেশন, সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান, এবং ছিল উপহার সামগ্রী — যা দিনটির মহত্বকে আরও স্মরণীয় করে তোলে।

জেসিআই সম্পর্কে সংক্ষেপে:

জেসিআই (Junior Chamber International) একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম যা তরুণদের মধ্যে নেতৃত্ব, সামাজিক দায়িত্ববোধ এবং নাগরিক সম্পৃক্ততা তৈরিতে কাজ করে। বর্তমানে ১২৮টি দেশে এর কার্যক্রম চালু রয়েছে, যার মধ্যে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সক্রিয়ভাবে সমাজে ইতিবাচক পরিবর্তন আনয়নে কাজ করে যাচ্ছে।

 

এসএ