সোমবার, মে ৪, ২০২৬
সোমবার, মে ৪, ২০২৬

জেসিআই বাংলাদেশের ‘অফিসার্স ট্রেনিং’ সম্পন্ন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
জেসিআই বাংলাদেশের 'অফিসার্স ট্রেনিং' সম্পন্ন

তরুণ নেতৃত্ব বিকাশ ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের উদ্যোগে অফিসার্স ট্রেনিংকর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২ মে) তরুণ ঢাকার ৩০০ ফিট এলাকার একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে দেশের বিভিন্ন চ্যাপ্টার থেকে আসা প্রায় ২৫০ জন বোর্ড সদস্য অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ সেশনগুলো অত্যন্ত সুপরিকল্পিত এবং অংশগ্রহণমূলক ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দিনব্যাপী এই আয়োজনে নেতৃত্ব বিকাশ, দলগত কাজের কৌশল এবং সাংগঠনিক লক্ষ্য অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে জেসিআই ঢাকা ইউনাইটেডের প্রতিনিধিরা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে প্রতিটি সেশনে অংশ নেন।

ঢাকা ইউনাইটেডের পক্ষে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেনলোকাল প্রেসিডেন্ট সিনেটর ড. মো. আনামুল হক, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. রবিউল ইসলাম (রবি), ভাইস প্রেসিডেন্ট মাসউদ বিন আব্দুর রাজ্জাক, সেক্রেটারি জেনারেল মাকসুদ হোসেন, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট টু লোকাল প্রেসিডেন্ট মো. আব্দুল কাইয়ুম (মাক), ট্রেজারার তাহিয়াদুল ইসলাম তামজিদ, জেআইবি কমিটি চেয়ার খাদিজাতুল কুবরা, স্ট্র্যাটেজিক কমিটি চেয়ার শপনিল হায়দার, প্রকাশনা কমিটির চেয়ার ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম, পিআর অ্যান্ড মিডিয়া কমিটি চেয়ার আরিফ সিকদার এবং ডিরেক্টর আসিফুর রহমান।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত এই অভিজ্ঞ প্রশিক্ষকরা দেশজুড়ে জেসিআইয়ের কার্যক্রম পরিচালনায় দীর্ঘদিনের বাস্তব অভিজ্ঞতার আলোকে অংশগ্রহণকারীদের নেতৃত্ব উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন। তাদের জ্ঞান ও অভিজ্ঞতা অংশগ্রহণকারীদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে।

আয়োজক কমিটি আশাবাদ ব্যক্ত করেন, এই প্রশিক্ষণ কর্মশালা আগামী দিনের দক্ষ ও আদর্শ নেতৃত্ব গড়ে তোলার পথে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে। অংশগ্রহণকারীরাও এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও অভিজ্ঞতাকে সফলভাবে কাজে লাগিয়ে সংগঠনকে আরও সুসংগঠিত, প্রাণবন্ত ও সমৃদ্ধ করে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More