শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

জেনিন ছাড়ল ইসরাইলি সেনারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জেনিন ছাড়ল ইসরাইলি সেনারা

দুই দশকের মধ্যে সবচেয়ে বড় অভিযান চালানোর পর ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন ছেড়ে চলে গেছে ইসরাইলি সেনারা। স্থানীয় সময় মঙ্গলবার (৪ জুলাই) মধ্যরাত থেকে জেনিন ক্যাম্প ছাড়তে শুরু করে তারা। খবর রয়টার্সের।

সোমবার (৩ জুলাই) ভারী অস্ত্রশস্ত্রসহ এক হাজারের বেশি সেনা শহরটিতে আসে। জেনিন ক্যাম্পে বিশাল ধ্বংসযজ্ঞ চালিয়ে তারা মঙ্গলবার গভীররাতে আবার শহর ছাড়ে।

জেনিন ক্যাম্পে ইসরাইলিদের হামলায় ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে ফিলিস্তিনিদের হামলায় এক ইসরাইলি সেনাও মারা গেছেন।

বার্তাসংস্থা রয়টার্সকে দুজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তারা দেখেছেন রাতের আঁধারে ইসরাইলি সেনাবহর জেনিন ছেড়ে চলে যাচ্ছে। এর মধ্যদিয়ে তাদের কথিত সন্ত্রাসবিরোধী অভিযান শেষ হওয়ার ইঙ্গিত পাওয়া যায়।

ইসরাইলি সেনাবাহিনীর দাবি, জেনিনে বিপুল অস্ত্র মজুদ করেছে ফিলিস্তিনি যোদ্ধারা। এটা তাদের নিরাপত্তার জন্য হুমকি। আর এ হুমকি মোকাবিলার জন্যই জেনিনের শরণার্থী শিবিরে জঙ্গি অবকাঠামো ধ্বংস করতে অভিযান চালিয়েছে তারা।

ইসরাইলি সেনারা চলে যাওয়ার পর জেনিন ছেড়ে পালিয়ে যাওয়া লোকজন পুনরায় ফিরতে শুরু করেছেন। ইসরাইলি সেনাদের আতঙ্কে হাজার হাজার বেসামরিক লোক জেনিন ছেড়ে পালিয়েছিলেন।

রয়টার্স জানায়, সাধারণ মানুষ রাতের বেলাতেই ফিরে এসে নিজেদের বাড়িতে যান; দেখার চেষ্টা করেন এ হামলায় তাদের বাড়ির জিনিসপত্র কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সেনারা জেনিন শহর ছাড়ার কিছুক্ষণ পর ইসরাইলকে লক্ষ্য করে গাজা উপত্যকা থেকে পাঁচটি রকেট ছুড়েছে ফিলিস্তিনি সেনারা। অবশ্য এসব রকেটই ধ্বংসের দাবি করেছে তেল আবিব।

 

আফ/দীপ্ত নিউজ