শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
খেলা

জেএফএ অ-১২ জাতীয় মহিলা ফুটবল আঞ্চলিক চ্যাম্পিয়ন রাঙ্গামাটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জেএফএ অ-১২ জাতীয় মহিলা ফুটবল আঞ্চলিক চ্যাম্পিয়ন রাঙ্গামাটি

‘জেএফএ অ–১২ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপ (ট্যালেন্টহান্ট)-২০২৩ ’এর আঞ্চলিক পর্যায়ের ফাইনাল খেলা মঙ্গলবার (৩০ মে) বিকালে ফেনী ভাষা শহীদ আবদুস সালাম ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় রাঙ্গামাটি জেলা ফুটবল দল বনাম ফেনী জেলা ফুটবল দলের মধ্যে। নির্দিষ্ট সময়ে কোন দল গোল করতে না পারায় খেলা ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে রাঙ্গমাটি দল ফেনীকে ৪–৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার সহ–সভাপতি শুসেন চন্দ্র শীল। বিশেষ অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার সহ–সভাপতি মো. মাসুদুর রহমান, ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন পাটোয়ারী, ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা, ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।

ফেনী জেলা ফুটবল এসোসিয়েশনের সহ–সভাপতি কেবিএম জাহাঙ্গির আলমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ফেনী জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ডালিম।

ফেনী জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ফেনী জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় এতে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তা, ফেনী জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও ক্রীড়ামোদি দর্শকবৃন্দ।

আল/দীপ্ত সংবাদ