শিরোনাম
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ চিত্রনায়িকা পপির মা আর নেই নতুন পে-স্কেলের বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

জুলাই কন্যা তন্বী’র সম্মানে গবেষণা সম্পাদক পদ শূন্য রাখল ছাত্রদল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
জুলাই কন্যা তন্বী’র সম্মানে গবেষণা সম্পাদক পদ শূন্য রাখল ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য ২৭ সদস্যের চূড়ান্ত প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তবে প্যানেল ঘোষণা করলেও ‘গবেষণা ও প্রকাশনা সম্পাদক‘ পদে কোন প্রার্থী দেয়নি ছাত্রদল।

বুধবার (২০ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘কোটা আন্দোলনের সময় ২০২৪ সালের ১৫ জুলাই বিকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ হামলায় গুরুতর আহত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বী। তন্বী‘র সাহসিকতা ও ত্যাগ আমাদের আন্দোলনের অনুপ্রেরণা। তার প্রতি সম্মান জানাতে আমরা এই পদটি শূন্য রেখেছি।’

উল্লেখ্য, কোটা আন্দোলনের সময় ২০২৪ সালের ১৫ জুলাই বিকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ হামলায় তন্বী‘র রক্তে মাখা ভীত মুখটি ভাইরাল হয় এবং আন্দোলন বেগবান করতে সাহায্য করে।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।