শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

জুন মাসেই ডেঙ্গুতে মৃত্যু ২৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জুন মাসেই ডেঙ্গুতে মৃত্যু ২৫
ছবি: সংগৃহীত

দেশে ক্রমশ খারাপের দিকে যাচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। বর্ষা মৌসুম শুরুর আগে দেশের বিভিন্ন হাসপাতালে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। আর এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। শুধু চলতি জুন মাসেই ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ২৫ জন।

ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছর ৩৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

বৃহস্পতিবার (২২ জুন) রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, ডেঙ্গুতে এখন পর্যন্ত পাঁচ হাজার ৯২৪ জন আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানায়, বুধবার (২১ জুন) সকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৮ জনের মৃত্যু হয়েছে। আর ২৫ জনেরই মৃত্যু হয়েছে চলতি জুন মাসে।

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত বছর দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা যান। বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন এ বছর ডেঙ্গু আরও শক্তিশালী হয়ে উঠছে, প্রাণহানির সংখ্যা বাড়তে পারে। এজন্য চিকিৎসা পদ্ধতিতে পরিবর্তন আনার কথাও বলছেন তারা। পাশাপাশি মৃত্যুহার কমাতে সচেতনতার বিকল্প নেই বলেও জানান তারা।

এসএ/দীপ্ত নিউজ