শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খেলা

জীবনের ৫০তম বসন্তে ক্রিকেটের ঈশ্বর শচীন টেন্ডুলকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জীবনের ৫০তম বসন্তে ক্রিকেটের ঈশ্বর শচীন টেন্ডুলকার
শচীন টেন্ডুলকার। ছবি: সংগৃহীত

আজ ৫০তম বসন্তে পা দিয়েছেন শচীন টেন্ডুলকার। সোমবার (২৪ এপ্রিল) জীবনের অর্ধশত বছর পূর্ণ হলো লিটল মাস্টারের। সেদিন ঘরের মাঠ ওয়াংখেড়েতে ম্যাচ নেই মুম্বাইয়ের। আর তাই শনিবার (২২ এপ্রিল) পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে কিংবদন্তি এই ব্যাটারের জন্মদিন পালন করেছে মুম্বাই ইন্ডিয়ান্স।

মুম্বাই ও পাঞ্জাবের ম্যাচের বিরতির সময় জন্মদিনের কেক কাটেন শচীন। কেক কাটার পর রবি শাস্ত্রীর সঙ্গে কথোপকথনে শচীন বলেন, ‘এটি আমার জীবনের ধীরগতির পঞ্চাশ কিন্তু সবচেয়ে পরিপূর্ণ এবং আকর্ষণীয়। উঠা–নামার মধ্য দিয়ে কেটে যাওয়া এক প্যাকেজ। তবে এই ফিফটি করাটা আমি পুরোপুরি উপভোগ করেছি। এটা আমাকে অনেক কিছু শিখিয়েছে। সর্বোপরি, এটি আমাকে ২৪ বছর ধরে ভারতের প্রতিনিধিত্ব করার সম্মান দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘১৯৮৩ সালে বিশ্বকাপ জয়ের পর থেকেই ক্রিকেট খেলার স্বপ্নটা শুরু হয়েছিল। ভারতের হয়ে এত বছর খেলতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। ১৯৮৯ থেকে খেলা শুরু করার পর এখন ২০২৩, ৩৪ বছর ক্রিকেটের সঙ্গে যুক্ত। এটাই আমার জীবনের সবচেয়ে ভাল সময়। যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে।’

 

 

এফএম/দীপ্ত সংবাদ