শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

জিম্বাবুয়ে সিরিজে টাইগারদের স্পিন বোলিং কোচ সোহেল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জিম্বাবুয়ে সিরিজে টাইগারদের স্পিন বোলিং কোচ সোহেল ইসলাম

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের স্পিন বোলিং কোচের দায়িত্বে থাকছেন সোহেল ইসলাম।

জিম্বাবুয়ে সিরিজে পাকিস্তানি স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদকে এ সিরিজে বিশ্রাম দিয়েছে বিসিবি। পাকিস্তানের হয়ে ১৯৯২ বিশ্বকাপ জেতা মুশতাককে গত বছরের এপ্রিলে স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়। তার পরিবর্তে এবার দায়িত্ব পালন করবেন বাংলাদেশের সাবেক অফ স্পিনার সোহেল ইসলাম।

সম্প্রতি বাংলাদেশ টাইগার্সের কোচ হিসেবে কাজ করেন তিনি। এছাড়া বিপিএল ​_ও ঢাকা প্রিমিয়ার লিগেও কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে। এর আগে সাবেক স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরির অনুপস্থিতিতে জাতীয় দলে একই ভূমিকায় দেখা গেছে সোহেলকে।