শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের স্কোয়াড ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের স্কোয়াড ঘোষণা

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের মধ্যে প্রথম তিন ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত।

নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া সংবাদ বিবৃতিতে দল ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

দীর্ঘদিন পর দলে ফিরেছেন অলরাউন্ডার সাইফউদ্দিন। স্কোয়াডে সুযোগ পেয়েছেন তানজিদ হাসান তামিম। ওয়ানডেতে বিশ্বকাপ খেললেও টি–টোয়েন্টিতে এখনও অভিষেক হয়নি তার। স্কোয়াডে থাকা একমাত্র অনভিষিক্ত ক্রিকেটার তিনি।

তিন ম্যাচে বাংলাদেশের স্কোয়াড :

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিক, শেখ মেহেদি, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, আফিফ হোসেন, সাইফউদ্দিন, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম।