শিরোনাম
সেন্টমার্টিনে পর্যটকদের রাতযাপন নিয়ে নতুন সিদ্ধান্ত রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই নিহিত: প্রধানমন্ত্রী ঢাকা টু কক্সবাজার ট্রেনের নতুন ভাড়া নির্ধারণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার : তথ্য উপদেষ্টা ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাংলাদেশ থেকে কতদূর, গতিবেগ কত? জানাল অধিদপ্তর বিশ্ববাজারে বাংলাদেশি বিউটি পণ্যের সম্ভাবনা দেখছেন কোরীয় বিশেষজ্ঞ ড. কিম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

জিএম কাদের ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জিএম কাদের ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
জিএম কাদের ও শরীফা কাদের (ফাইল ছবি)

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এবং তার স্ত্রী শরীফা কাদেরের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া ১ সেপ্টেম্বর এ আদেশ দেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশন (দুদক) এ তথ্য জানিয়েছে।

দুদকের আবেদনে বলা হয়, জিএম কাদের ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। তাদের নামে দেশে–বিদেশে স্থাবর–অস্থাবর সম্পদ রয়েছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, তারা বিদেশে পালানোর জন্য সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন। বিদেশে পালিয়ে গেলে তদন্তকাজ ব্যাহত হতে পারে। তাই স্বার্থের খাতিরে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চাওয়া হয়।

এর আগে গত ২৩ মার্চ জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) জি এম কাদের ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করে। সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এ নির্দেশ পাঠানো হয়।

উল্লেখ্য, গত বছরের জুলাই–আগস্টের গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় বিরোধীদলীয় নেতা ছিলেন জি এম কাদের। তিনি তৎকালীন জোট সরকারের বাণিজ্যমন্ত্রীও ছিলেন। চলতি বছরের মার্চে মনোনয়ন ও পদবাণিজ্যসহ বিদেশে অর্থ পাচারের অভিযোগে দুদক তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।