শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খেলা

১২ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে জার্মানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
১২ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে জার্মানি
ছবি: সংগৃহীত

২০১৪ সালে বিশ্বকাপ জেতার পর থেকেই জার্মানির ভাগ্যে যেন ‘কুফা’ লেগেছিল। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় চারবারের চ্যাম্পিয়নরা। অবশেষে তারা দীর্ঘ ১২ বছর পর নকআউট পর্বে উঠল।

শনিবার (২০ জুন) বাংলাদেশ সময় রাত ২ টায় বিএমও ফিল্ড স্টেডিয়ামে ‘গ্রুপ ই‘-এ আইভরি কোস্টকে ২–১ গোলে হারিয়েছে জার্মানি। আর এই জয়ে ২০২৬ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড বা শেষ ৩২ (নকআউট পর্ব) নিশ্চিত করল জুলিয়ান নাগেলসম্যান শিষ্যরা।

২০১৪ সালে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর এই প্রথম বিশ্বমঞ্চের নকআউট পর্বে পা রাখল ডাই মানশাফটরা। আর এই ঐতিহাসিক জয়ে জার্মানি শুধু পরের পর্বেই টিকিট কাটেনি, বরং বিশ্বকাপে সর্বোচ্চ ২৪১ গোল করে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে আবারও ছুঁয়ে ফেলেছে।

 

এসএ