শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭ প্রাথমিকের শিক্ষক প্রশিক্ষণ আড়াই থেকে তিন বছর করার পরিকল্পনা
দীপ্ত নিউজ
খেলা

জামালপুরে ৪১তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ শুরু

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
জামালপুরে ৪১তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ শুরু
জামালপুরে ৪১ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্ধোধন করা হয়েছে।

জামালপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত ৪১তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। শুক্রবার (১০ মার্চ) সকালে জামালপুর বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে খেলার উদ্বোধন করা হয়।

জামালপুরে এ চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়। এসময় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপনসহ ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় ফরিদপুরের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শরিয়তপুর ক্রিকেট একাদশ।

চ্যাম্পিয়নশিপের জামালপুর ভেন্যুতে ফরিদপুর, সিরাজগঞ্জ, যশোর ও শরিয়তপুর মোট চারটি দলের খেলাগুলো অনুষ্ঠিত হবে। দেশের ৬৪ জেলার ৬৪ টি দল এই চ্যাম্পিয়নশিপ ওয়ানডে ক্রিকেট খেলায় অংশগ্রহণ করছে।

 

এমি/দীপ্ত