শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
ময়মনসিংহ বিভাগ

জামালপুরে জেঁকে বসেছে তীব্র শীত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জামালপুরে জেঁকে বসেছে তীব্র শীত

 

জামালপুর জেলায় ঘন কুয়াশা সেই সাথে হিমেল হাওয়ায় হাড় কাপানো শীতে জেলার মানুষ বিপর্যস্ত হয়ে পড়ছে।

গতদুই দিন ধরে তাপমাত্রা কমে আসায় তীব্র শীত অনুভূত হচ্ছে।

রাতে বৈদ্যুতিক পাখা বন্ধ করে দিয়ে শীতের গরম কাপড় বের করতে শুরু করেছে এ জনপদের মানুষ। সন্ধ্যা থেকে সকাল অবধি ঘন কুয়াশায় আচ্ছাদিত হয়ে পড়ছে জেলার বিভিন্ন এলাকা।

ভোরের আলো দেড়িতে এক ঝলক দেখা দিলেও ফুরিয়ে যাচ্ছে অতি সহজেই।

সন্ধ্যার সাথে সাথে ঘনিয়ে আসতে থাকে ঘন কুয়াশার দাপট সাথে কনকনে হিম বায়ু। কর্ম ব্যস্ত শহর ফাঁকা হতে শুরু হয়। এতে বিপাকে পরেছে সাধারন কর্মজীবি মানুষ।

জেলায় শীতের কারনে দেখা দিয়েছে ঠান্ডাজনিত রোগ।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।