শিরোনাম
প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাচ্ছেন ঢাবির ৩২ শিক্ষার্থী ৩৮ বছরেই চলে গেলেন সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ ডিজিটাল প্রতারণা রোধে সমন্বিত উদ্যোগ প্রয়োজন : ডিএসই চেয়ারম্যান প্রত্যেকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের দরকার ৭ উইকেট, আফগানিস্তানের প্রয়োজন ৩৪৭ রান ৫ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপ ২১ জানুয়ারি অক্টোবরেই এইচএসসির ফল প্রকাশ, জানা গেল সম্ভাব্য সময় বৈধ কর্মী পাঠাতে ইইউর সহযোগিতা চায় বাংলাদেশ ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৬৭ অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
দীপ্ত নিউজ
শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে জুলাইয়ে আহত শিক্ষার্থীদের পরীক্ষার ফি মওকুফ

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
জাতীয় বিশ্ববিদ্যালয়ে জুলাইয়ে আহত শিক্ষার্থীদের পরীক্ষার ফি মওকুফ

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ২০২৪ সালের ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন ফি মওকুফ করা হয়েছে।

এই সব শিক্ষার্থীদের শুধু সনদ ও ট্রান্সক্রিপ্ট ফি প্রদান করতে হবে। পরীক্ষা সংক্রান্ত অন্যান্য ফি মওকুফের সুবিধা পেতে আহত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েব সাইটে প্রকাশিত আহতদের তালিকা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২৬৯ জন শিক্ষার্থীর তথ্য পেয়েছে। যারা জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনা করছে। এসব শিক্ষার্থীর সনদ ও ট্রান্সক্রিপ্ট ফি ব্যতিত পরীক্ষা সংক্রান্ত অন্যান্য ফি মওকুফ করার জন্য অধিভুক্ত কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।