শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজধানী

প্রেসক্লাবে জিন্নাহর মৃত্যুবার্ষিকী পালন, নেট দুনিয়ায় সমালোচনার ঝড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রেসক্লাবে জিন্নাহর মৃত্যুবার্ষিকী পালন, নেট দুনিয়ায় সমালোচনার ঝড়

রাজধানীর জাতীয় প্রেসক্লাবে পাকিস্তানের জাতির জনক মুহাম্মদ আলী জিন্নাহর ৭৬তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এসময় উপস্থিত বক্তারা মুহাম্মদ আলী জিন্নাহর জীবনের নানা ঘটনাবলি বর্ণনা করেন।

পাকিস্তানের জাতির পিতা মুহাম্মদ আলী জিন্নাহ না হলে বাংলাদেশ নামক রাষ্ট্রের সৃষ্টি হতো না। ১৯৪৭ সালে দেশ বিভাগের সময় পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি পেছনে সবচেয়ে বড় অবদান ছিল তাঁর। পরবর্তীতে ১৯৭১ সালে পাকিস্তানের একটি অংশ (পূর্ব পাকিস্তান) ভাগ হয়ে বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি হয়। যদি জিন্নাহ তখন এই অঞ্চলকে (পূর্ব পাকিস্তান) পশ্চিম পাকিস্তানের সঙ্গে না নিতেন তবে আজ বাংলাদেশ সৃষ্টি হতো না।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেনে মানিক মিয়া হলে পাকিস্তানের জাতির পিতা মুহাম্মদ আলী জিন্নাহর ৭৬তম মৃত্যুবার্ষিকী স্মরণে এসব কথা বলেন বক্তারা।

এঘটনার পর পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে প্রেসক্লাবের তোফাজ্জল হোসেনে মানিক মিয়া হলে পাকিস্তানের জাতির পিতা মুহাম্মদ আলী জিন্নাহর ৭৬তম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভার ছবি। এতে ক্ষুব্ধ হয়ে নেটিজেনরা নানা রকম মন্তব্য করতে থাকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন লিখেছে, ‘ওরা জিন্নাহ হয়ে ফিরে এসেছ‘। আরেক জন লিখে, ‘নিজেকে বাঙালি পরিচয় দিতে লজ্জা লাগছে‘। এমন নানান প্রতিক্রিয়া দেখাচ্ছে নেটিজেনরা। করছে সমালোচনা।

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলে তিনি আসেননি।

আল/ দীপ্ত সংবাদ