শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

জাতীয় গ্রিড বিপর্যয়, ব্ল্যাক আউটে আর্জেন্টিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জাতীয় গ্রিড বিপর্যয়, ব্ল্যাক আউটে আর্জেন্টিনা
বিদ্যুৎ বিপর্যয়ের পর রাজধানী বুয়েনস আইরেসের একটি দোকানে মোমের আলোতেই চলছে কেনাবেচা।

লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনার অর্ধেকেরও বেশি এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। অগ্নিকাণ্ডের কারণে জাতীয় বিদ্যুৎ গ্রিড ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজধানী বুয়েনস আইরেস, অন্যান্য বড় শহর এবং গ্রামাঞ্চলের বড় অংশ সম্পূর্ণ বা আংশিকভাবে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় বিদ্যুৎ গ্রিডে ব্যাঘাত সৃষ্টি করা এই আগুন প্রথমে খোলা মাঠে শুরু হয় বলে শোনা যাচ্ছে। পরে তা ছড়িয়ে পড়লে উপকূলীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ লাইনগুলোকে ক্ষতিগ্রস্ত করে এবং একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে অফলাইনে নিয়ে যায়।

ব্ল্যাকআউটের এই ঘটনা এমন এক সময় হলো যখন আর্জেন্টিনায় তাপপ্রবাহ এবং খরা চলছে। দক্ষিণ আমেরিকার দেশটিতে এখনও গ্রীষ্মের মাস চলছে। এতে করে দেশটির কিছু অংশে তাপমাত্রা ধারাবাহিকভাবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরেই রয়েছে।

বিবিসি জানায়, বিদ্যুতের এই বিভ্রাটের কারণে সৃষ্ট পরিস্থিতি আর্জেন্টিনার কিছু অঞ্চলে দৈনন্দিন জীবনকে স্থবির করে দিয়েছে। সেসব অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস স্থগিত রয়েছে এবং ব্যবসা-বাণিজ্য বন্ধ রয়েছে। অনেককে শীতাতপ নিয়ন্ত্রণ বা রেফ্রিজারেশন ছাড়াই কাজ বা সময় পার করতে হচ্ছে।

আর্জেন্টিনার জ্বালানি মন্ত্রণালয় বলেছে, শিগগিরই বিদ্যুৎ সেবা পুনরুদ্ধার করা সম্ভব হবে বলে তারা আত্মবিশ্বাসী।

উল্লেখ্য, ২০১৯ সালে ব্যাপক ব্ল্যাকআউটের জেরে আর্জেন্টিনার পাশাপাশি প্রতিবেশী দেশ উরুগুয়ের কয়েক মিলিয়ন মানুষকে দুর্ভোগে পড়েছিল। এছাড়া ২০২০ সালে পৃথক বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় বুয়েনস আইরেসে কয়েক হাজার বাড়ি অন্ধকারে নিমজ্জিত হয়েছিল।

এমি/দীপ্ত