শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
অর্থনীতি

জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন সোনালী ব্যাংকের কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন সোনালী ব্যাংকের কমিটি গঠন

জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন বাংলাদেশ সোনালী ব্যাংক পিএলসির ১২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের সদস্য সচিব মো. মোস্তাফিজুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বাংলাদেশ সোনালী ব্যাংক পিএলসিতে কর্মরত জাতীয়তাবাদী আদর্শের বিশ্বাসী দলটির সভাপতি হয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক নির্বাহী সদস্য সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মাহবুব সোহেল বাপ্পী এবং সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা সোনালী ব্যাংক পিএলসি এর প্রিন্সিপাল অফিসার মো. শাহে আলম।

কমিটির সিনিয়র সভাপতি হয়েছেন, মিডফোর্ড শাখার ম্যানেজার শাহজহান সিরাজ। সহ–সভাপতি হয়েছেন সেগুণ বাগিচা শাখার ম্যানেজার শফিকুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক হয়েছেন, স্থানীয় কার্যালয়ের মো. সোহেল রায়হান, যুগ্ম সম্পাদক বিআইএসই শাখার মো. রাসেল আহমেদ।

আল