শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

জাটকা শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জাটকা শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা শুরু

ইলিশের উৎপাদন বাড়ানো ও টেকসই সংরক্ষণ নিশ্চিত করতে শনিবার (১ নভেম্বর) থেকে সারাদেশে জাটকা ইলিশ আহরণে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। আগামী বছরের ৩০ জুন পর্যন্ত টানা আট মাস চলবে এই নিষেধাজ্ঞা।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে ২৫ সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের ইলিশ (জাটকা) আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয়–বিক্রয় ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

এর আগে ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুমে ডিমওয়ালা ইলিশ রক্ষায় ‘ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৫’ পরিচালিত হয়। সেই সময়ে ডিমওয়ালা ইলিশ থেকে জন্ম নেয়া পোনা এখন উপকূলীয় নদী ও মোহনায় বেড়ে উঠছে। এসব পোনা নিরাপদে পরিপূর্ণ ইলিশে পরিণত হলে ভবিষ্যতে উৎপাদন আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধিত) অধ্যাদেশ, ২০২৫ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ অনুযায়ী এই নিষেধাজ্ঞা ভঙ্গ করলে অনধিক দুই বছরের সশ্রম কারাদণ্ড বা সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা, কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

নিষেধাজ্ঞা কার্যকর করতে মৎস্য অধিদপ্তর জেলা ও উপজেলা প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, র‍্যাব ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় সারাদেশে কঠোর নজরদারি চালাবে।