শিরোনাম
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ চিত্রনায়িকা পপির মা আর নেই নতুন পে-স্কেলের বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
দীপ্ত নিউজ
শিক্ষা

জাকসু নির্বাচনের নতুন তারিখ ১১ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জাকসু নির্বাচনের নতুন তারিখ ১১ সেপ্টেম্বর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে। জাবি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর এ নির্বাচন হবে।

শুক্রবার (২৭ জুন) ভোরে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থী প্রতিনিধি ও ছাত্র সংগঠনের সঙ্গে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাসান।

সভা শেষে উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে বিশদ আলোচনার পরই আমরা জাকসু নির্বাচন ১১ সেপ্টেম্বর অনুষ্ঠানের সিদ্ধান্ত করেছি।’

জুলাই আন্দোলনে অভিযুক্ত শিক্ষক ও শিক্ষার্থীদের বিচারিক প্রক্রিয়া নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।