শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

জয় দিয়েই শেষ চারে তামিমের বরিশাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জয় দিয়েই শেষ চারে তামিমের বরিশাল
৬৬ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

নিজেদের শেষ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল। ম্যাচটি হারলে পরবর্তী ম্যাচে খুলনা টাইগার্সের দিকে তাকিয়ে থাকতে হতো তাদের। এমন পরিসংখ্যানে না গিয়ে ১৪ পয়েন্ট নিয়ে, টেবিলের তিন থেকে কোয়ালিফায়ার নিশ্চিত করলো তামিম বাহিনী।


শুক্রবার
(২৩ ফেব্রুয়ারি) মিরপুরে বাঁচা–মরার ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক তামিম ইকবাল। শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে কুমিল্লার ব্যাটারদের চেপে রাখে বরিশালের বোলাররা। সাইফুদ্দিন–তাইজুলদের বোলিং তোপে ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে মাত্র ১৪০ রান তুলতে সক্ষম হয় কুমিল্লা।

দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান আসে জাকের আলির ব্যাট থেকে। তাইজুল ৩টি, সাইফুদ্দিন ও ওবেদ ম্যাকই নেন ২টি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে তামিম ইকবালের ৬৬ রানের ইনিংসে ভর করে দুই বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় তারা। বরিশালের হয়ে ২টি উইকেট নেন পেসার মুশফিক হাসান। ৪৮ বলে ৬টি চার ও ৩টি ছয়ে ৬৬ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন তামিম ইকবাল।

এর আগেই কোয়ালিফায়ার নিশ্চিত করেছে রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এদিকে নিয়মরক্ষার শেষ ম্যাচে সন্ধ্যায় খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স।

ইমাম/দীপ্ত নিউজ