শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

জকসু: ‘অদম্য জবিয়ান ঐক্য’ নামে শিবির প্যানেল ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জকসু: ‘অদম্য জবিয়ান ঐক্য’ নামে শিবির প্যানেল ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের জন্য ২১ সদস্যবিশিষ্ট প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। প্যানেলের নাম দেওয়া হয়েছে ‘অদম্য জবিয়ান ঐক্য’।

জবি শিবির সভাপতি রিয়াজুল ইসলাম‘কে ভিপি প্রার্থী, শিবির সেক্রেটারি আব্দুল আলিম আরিফ‘কে জিএস এবং এজিএস হিসেবে মাসুদ রানা‘র নাম ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ১২টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভাষা শহীদ রফিক ভবনের নিচতলায় প্যানেলের শীর্ষ ৩ পদপ্রার্থীর নাম ঘোষণা করেন শিবির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহেদ।

এ ছাড়া প্যানেলের বাকী প্রার্থী নাম ঘোষণা করেন জবি শিবির সভাপতি ও ভিপি পদপ্রার্থী রিয়াজুল ইসলাম।

২১ সদস্যের এ প্যানেলে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে নূর নবী, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ইব্রাহিম খলিল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে সুখীমন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে নুর মোহাম্মদ, আইন ও মানবাধিকার সম্পাদক পদে হাবিব মোহাম্মদ ফারুক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নওশীন জয়া, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে নাহিদ হাসান রাসেল, ক্রীড়া সম্পাদক পদে জর্জিস আনোয়ার নাইম, পরিবহন সম্পাদক পদে তাওহীদুল ইসলাম, সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে সোহাগ আহমেদ মনোনীত হয়েছেন।

এ ছাড়াও ৭টি নির্বাহী সদস্য পদে লড়বেন শান্তা আক্তার, সালেম হোসেন সিয়াম, ফাতেমা আক্তার অওরিন, আকিব হাসান, হাফেজ কাজী আরিফ, মেহেদী হাসান আবরার ও আব্দুল্লাহ আল ফারুক।

উল্লেখ্য, আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ভোট গ্রহণ।

 

এসএ