শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তান দলের মেন্টর ইউনিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তান দলের মেন্টর ইউনিস

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন দায়িত্ব পেয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইউনিস খান। আসন্ন এই টুর্নামেন্টে আফগানিস্তান দলের মেন্টর হিসেবে কাজ করবেন ইউনিস। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে ২০২২ সালে আফগানিস্তানের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ইউনিস।

এ সম্পর্কে এসিবির মুখপাত্র সাইদ নাসিম সাদাত ক্রিকবাজকে বলেছেন, ‘পাকিস্তানের অভিজ্ঞ টপ অর্ডার ব্যাটার ইউনিস খানকে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আফগানিস্তান দলের মেন্টর হিসেবে দায়িত্ব দিয়েছে এসিবি। পাকিস্তানে আসর শুরু হবার আগেই ইউনিস দলের সাথে যোগ দিবেন।’

খেলোয়াড়ি ক্যারিয়ারে ইউনিস ১১৮ টেস্টে ১০ হাজার ৯৯ রান করেছেন। এর মধ্যে রয়েছে ক্যারিয়ার সেরা ৩১৩ রানের ইনিংস। আইসিসি র‌্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর ব্যাটারও হয়েছেন। ২০০৯ সালে প্রথমবারের মতো টি–২০ বিশ্বকাপ জয়ী পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন।

পেশাদার ক্যারিয়ার শেষে কোচিং পেশায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ইউনিস। এর মধ্যে পাকিস্তান দলের ব্যাটিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পাকিস্তান সুপার লিগ (পিএসএল)’এ ইউনিস পেশোয়ার জালমির কোচ হিসেবে কাজ করেছেন। সম্প্রতি আবু ধাবিতে টি–১০ লিগে বাংলা টাইগার্সের প্রধান কোচ ছিলেন।