শিরোনাম
সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭ প্রাথমিকের শিক্ষক প্রশিক্ষণ আড়াই থেকে তিন বছর করার পরিকল্পনা দুর্গাপূজায় বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

চুয়াডাঙ্গায় ভুয়া চিকিৎসকসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
চুয়াডাঙ্গায় ভুয়া চিকিৎসকসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

 

চুয়াডাঙ্গার জীবননগরে ভুয়া চিকিৎসকসহ দুই ডায়াগনস্টিক সেন্টার ও এক ক্লিনিক মালিককে ৪৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ নভেম্বর) দুপুর দেড়টার দিকে এ অভিযান পরিচালনা করেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জীবননগর মা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় সেখানে সরকার নির্ধারিত মূল্যেও চেয়ে অতিরিক্ত মূল্যে সেবা প্রদানের অভিযোগ প্রমাণিত হয়। ফলে প্রতিষ্ঠানটির মালিক জাকির আহমেদকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে জীবননগর জননী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটি গ্রাম্য চিকিৎসক দিয়ে চিকিৎসসেবা প্রদান করে আসছিল। অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটির মালিক আব্দুল মান্ননকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে গ্রাম্য চিকিৎসক হয়ে নামের সাথে ডিএমএফ ডিগ্রি লেখা ও রোগীদের সাথে প্রতারণা করার অভিযোগে ভুয়া চিকিৎসক শরিফুদ্দীনকে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০ এর ২৮ ধারা মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র জানান, চিকিৎসাসেবার মতো এমন একটি বিষয়ে প্রতারণা মারাত্মক একটি অপরাধ। চলমান এ অভিযান অব্যাহত থাকবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাবাহ বিন মজিদ, স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমানসহ জীবননগর থানা পুলিশের একটি দল।

 

জান্নাতুল আওলিয়া / আল/ দীপ্ত সংবাদ