শিরোনাম
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায় সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালী বেগমের অদম্য পথচলা সৌদি রুটে ১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
দীপ্ত নিউজ
খেলা

চিটাগং ওয়ারিয়রস স্পোর্টিং ক্লাবের ক্রিকেট কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চিটাগং ওয়ারিয়রস স্পোর্টিং ক্লাবের ক্রিকেট কমিটি ঘোষণা

চিটাগং ওয়ারিয়রস স্পোর্টিং ক্লাবের কমিটির চেয়ারম্যান হলেন সিমনী গ্রুপের কর্ণধার লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান এবং সাধারণ সম্পাদক হলেন মা ও শিশু হাসপাতালের ভাইস চেয়ারম্যান লায়ন ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী।

মঙ্গলবার (৪ এপ্রিল) চট্টগ্রাম ওয়ারিয়রস স্পোর্টিং ক্লাবের সভাপতি মোহাম্মদ ইয়াসিন আরাফাত এর সভাপতিত্বে এক সভায় ক্লাবটির ক্রিকেট কমিটিতে এই পদমর্যাদা গঠন করে ঘোষণা করা হয়।ক্লাবের ম্যানেজার হয়েছেন ক্রীড়া সংগঠক ও সাবেক ক্রিকেটার সাওবান সোহাইব।ওয়ারিয়রস স্পোর্টিং ক্লাবের সভাপতি মোহাম্মদ ইয়াসিন আরাফাত এর সভাপতিত্বে সভায় শেষে নতুন ক্রিকেট কমিটি ঘোষণা করা হয়।

এছাড়াও কমিটির ভাইস চেয়ারম্যান হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব খোরশেদুর রহমান, মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, সাবেক কৃতি ক্রিকেটার রায়হান উদ্দিন আরাফাত। যুগ্ম সম্পাদক হয়েছেন লায়ন নুর মোহাম্মদ পিন্টু, সাওবান সোহাইব। সদস্য পদ পেয়েছেন মোহাম্মদ শামীমুল ইসলাম, কাজী ইমরান চৌধুরী, মোঃ সাহেদুল ইসলাম চৌধুরী, ইমরান মাহমুদ ইমন, শাহরিয়ার আহমদে, মোহাম্মদ জাহির উদ্দিন, শাহাজান সাজু, শেখ নওশেদ সারোয়ার পিন্টু, মিজানুর রহমান চৌধুরী, আব্দুল রাজ্জাক রুবেল, ইকরামুল হক রাজু, মোহাম্মদ ইয়াছিন আরফাত।

আল/দীপ্ত সংবাদ