শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

চার দফা দাবিতে যশোর পৌরসভা ঘেরাও করে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চার দফা দাবিতে যশোর পৌরসভা ঘেরাও করে বিক্ষোভ

পানি সরবরাহ নিশ্চিতকরণ, রাস্তা, ড্রেন সংস্কার ও নতুন সড়ক নির্মাণের দাবিতে যশোর পৌরসভা ঘেরাও করে বিক্ষোভ করেছে ৭ নম্বর ওয়ার্ডবাসী। বুধবার (৩ মে) দুপুর ১টায় সচেতন এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভকালে ক্ষুব্ধ এলাকাবাসী জানান, পৌরসভা বিল নিলেও নিয়মিত পানি সরবরাহ করছে না। গত মার্চ ২৩ থেকে ৭ নম্বর ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। পাশাপাশি চোপদারপাড়া সড়ক, জমাদারপাড়া সড়ক, কবরখানা সড়ক, শহীদ মাহফুজ সড়কসহ সকল বাইলেনসমূহ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

এছাড়া ড্রেনেজ সংস্কারের অভাবে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। গত ২১ মার্চ সমস্যা সমাধানে স্মারকলিপি দেয়া হলেও পৌর কর্তৃপক্ষ কোন উদ্যোগ নেয়নি। যে কারণে আজ তারা পৌরসভা ঘেরাও করে বিক্ষোভ করছে।

দাবি আদায় না হলে পৌরকরসহ সকল ধরণের সার্ভিস বিল বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দেয়া হয় বিক্ষোভ কর্মসূচি থেকে।

 

 

এমি/দীপ্ত সংবাদ