শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খেলা

চান্দু স্টেডিয়ামেই মুশফিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চান্দু স্টেডিয়ামেই মুশফিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলুক
মুশফিকুর রহিমের বাবা মাহাবুব হামিদ তারা

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম থেকে জনবলসহ মালামাল সরিয়ে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অসহযোগীতার কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শহীদ চান্দু স্টেডিয়াম থেকে সব ধরনের ম্যাচ বন্ধ করার সিন্ধান্ত নেয়। প্রতিবাদে বগুড়া জেলা ক্রীড়া সংস্থা উল্টো অভিযোগ তোলেন বিসিবির বিরুদ্ধে।

যে মাটিতে জন্ম, যে আলো-বাতাসে বেড়ে ওঠা, তার প্রতি থাকে আজন্মের নাড়ির টান। ক্রিকেটের ২২ গজে মুশফিকের হাতেখড়ি হয়েছে যেখানে, সেই বগুড়াতেই ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচটার পর গার্ড অব অনার নিয়ে মাঠ ছাড়বে ছেলে। বগুড়ায় বিসিবির ভেন্যু পুনর্বহালের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচিতে এসে তার স্বপ্নের কথা জানিয়েছেন মাহাবুব হামিদ তারা।

শহীদ চান্দু স্টেডিয়ামকে বিসিবির ভেন্যু হিসেবে ফিরিয়ে আনতে দাবিতে বগুড়া শহরের সাতমাথা এলাকায় জেলা প্রেসক্লাবের উদ্যোগে গণস্বাক্ষর অভিযান চলানো হয়। গণসাক্ষরে অংশ নেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের ক্রিকেটার মুশফিকুর রহিমের বাবা।

বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বগুড়ার সাধারন মানুষ ও ক্রীড়া প্রেমী জনগন। মুশফিকের বাবা আরও বলেন, মুশফিক যদি নিজের দেশে, নিজ এলাকায় তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করতে পারেন, তাহলে আর চাওয়ার কিছু নেই।

তিনি আরও জানান, “বিসিবির ভেন্যু প্রত্যাহারের বিষয়টি খুবই দুঃখজনক এবং মর্মান্তিক। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম বগুড়া এবং উত্তরাঞ্চলের বাসিন্দাদের জন্য একমাত্র আন্তর্জাতিক মাঠ। এই স্টেডিয়ামের পিচগুলো খুবই খারাপ।”

আল/দীপ্ত