শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

চলতি বছরে ডেঙ্গুতে মারা গেছেন ২৩ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চলতি বছরে ডেঙ্গুতে মারা গেছেন ২৩ জন
প্রতীকী ছবি

চলতি বছর ১৬ এপ্রিল পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৩ জন। যা গত বছরের একই সময়ের চেয়ে ৩ গুণ বেশি। আক্রান্তের সংখ্যাও বেশি।

ঢাকা দক্ষিণ সিটি বলছে, এ বছর মশা নিধনের কার্যক্রম জােরদার করায় ডেঙ্গু রোগী কমবে। আর স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত বছরের মত এবার স্যালাইন সংকট হবে না।

দেশে এখন শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা কোন ঋতুতেই ডেঙ্গু থেকে মানুষ নিরাপদ নয়। যার প্রমাণ মেলে স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে। সেখানে দেখা যায় জানুয়ারি থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৩ জন মারা গেছেন। যেখানে গত বছর একই সময় পর্যন্ত মৃত্যু হয় ৭ জনের।

এই সাড়ে তিনমাসে প্রায় দেড় হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। যেখানে গত বছর সংখ্যা ছিল ৯০৮ জন। তাই মশা নিধন কার্যক্রম জোরদার না করলে ডেঙ্গু পরিস্থিতি ফের ভয়াবহ রূপ নিতে পারে।

গত কয়েক বছর ঢাকা দক্ষিণ সিটিতে বসবাসকারীরা ডেঙ্গুতে বেশি আক্রান্ত হন। এজন্য এ বছর আগে থেকেই মশা নিধন কার্যক্রম চালুর কথা জানিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন।

আগামী জুন থেকে রােগি বাড়তে পারে এমন আশঙ্কায় হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

৩ দিনের বেশি জ্বর হলে অবশ্যই ডেঙ্গুর পরীক্ষা এবং নিকটস্থ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন স্বাস্থ্য অধিদপ্তরের রােগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক শেখ দাউদ আদনান।

 

আল / দীপ্ত সংবাদ