শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

চমক রেখে প্রথম দুই টি-টোয়েন্টির দল ঘোষণা, নতুন মুখ সাকলাইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চমক রেখে প্রথম দুই টি-টোয়েন্টির দল ঘোষণা, নতুন মুখ সাকলাইন

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি–টোয়েন্টি জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন আব্দুল গাফফার সাকলাইন। সম্প্রতি টি–টোয়েন্টি ফরম্যাটে বল হাতে নজর কেড়েছেন তিনি। এছাড়া শেষ দিকে ব্যাট হাতেও দলের জন্য অবদান রাখতে পারেন সাকলাইন।

২০২৩ সালে এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে তিনটি টি টোয়েন্টি খেলেন পেসার রিপন মন্ডল। এবার প্রথমবারের মত জাতীয় দলে ডাক পেলেন তিনি।

সিরিজের প্রথম দুই ম্যাচের দলে সুযোগ পাননি মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং নাহিদ রানা। বিশ্রাম দেওয়া হয়েছে এই তিন পেসারকে।

২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টি–টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে। ২ মে ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি–টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

বাংলাদেশ দল : লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান (সহ–অধিনায়ক), শামীম পাটোয়ারী, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, সাইফুদ্দিন এবং আব্দুল গাফফার সাকলাইন।