শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

চমক দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা ভারতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চমক দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা ভারতের

আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। আসন্ন এই আসরকে সামনে রেখে একে দল ঘোষণা করছে অংশগ্রহণকারী দলগুলো। বাকি ছিল শুধু ভারত।

১২ জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আইসিসির কাছে প্রাথমিক দলের তালিকা পাঠানোর সময় নির্ধারিত ছিল। ওই সময়ের মধ্যে বাকি সাতটি দেশ স্কোয়াড ঘোষণা করলেও, বাকি ছিল কেবল ভারত। সবার শেষে গৌতম গম্ভীর আজ (শনিবার) মেগা টুর্নামেন্টটির জন্য স্কোয়াড ঘোষণা করেছেন। যেখানে বড় চমক দীর্ঘদিন ভারতীয় দলের নিয়মিত সদস্য মোহাম্মদ সিরাজের বাদ পড়া।

মূলত দলের প্রধান তারকা পেসার জাসপ্রিত বুমরাহ ইনজুরিতে থাকায় এত অপেক্ষা ভারতের। এখনও পুরো ফিট না হলেও তাকে নিয়েই রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় স্কোয়াড ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে প্রায় দেড় বছর পর ইংল্যান্ড সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরতে যাওয়া মোহাম্মদ শামিও আছেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। এ ছাড়া আর্শদ্বীপ সিংকে নিয়ে তিন পেসার নিয়ে গঠিত স্কোয়াডে পেস অলরাউন্ডার হিসেবে আছেন হার্দিক পান্ডিয়া।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের স্কোয়াড :

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, রিষাভ পান্ত, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদ্বীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি ও আর্শদ্বীপ সিং।

আল