শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ধর্ম

চট্টগ্রাম থেকে প্রথম হজ ফ্লাইট ১৪ মে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চট্টগ্রাম থেকে প্রথম হজ ফ্লাইট ১৪ মে

১৪ মে চট্টগ্রাম থেকে প্রথম হজ ফ্লাইট শুরু হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিমানের চট্টগ্রামের ব্যবস্থাপক মো. শাহাদাত হোসেন।

এ ফ্লাইটে ৪১৯ জন হজযাত্রী মদিনা যাবেন।

১৪ মে মধ্যরাত ৩টা ৫০ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মদিনার উদ্দেশে ছেড়ে যাবে ফ্লাইটটি। এর আগে ১৩ মে থেকে হজযাত্রীদের সৌদি আরব যাত্রার আনুষ্ঠানিকতা শুরু হবে।

শাহাদাত হোসেন আরও জানান, বাংলাদেশ বিমানের বোয়িং ৭১৭ যোগে ৪১৯ যাত্রী প্রথম ফ্লাইটে মদিনা যাবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনায় এ বছর হজ যাত্রীদের জন্য চট্টগ্রাম থেকে সরাসরি সৌদি আরব যাবে ২২টি ফ্লাইট।

এর মধ্যে ২০টি ফ্লাইট সরাসরি জেদ্দায় যাবে এবং দুটি ফ্লাইট মদিনায় যাবে।

এর আগে ৯ মে ঢাকা থেকে এ বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে।

ঢাকা থেকে এদিন হজযাত্রীদের নিয়ে প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে রওনা দেবে। এরপর শিডিউল অনুযায়ী পরবর্তী ফ্লাইটগুলো ছাড়া হবে।

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করতে যাবেন ৮৩ হাজার ২০২ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৪ হাজার ৩০৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭৮ হাজার ৮৯৫ জন।

চাঁদ দেখা সাপেক্ষে ১৬ জুন পালিত হতে পারে হজ।

প্রতি বছর সাধারণত হজের এক মাস আগে থেকে হজ ফ্লাইট শুরু হয়। তার আগে হজযাত্রীদের ভিসা, ফ্লাইট শিডিউল সংক্রান্ত কাজ শেষ করে থাকে ধর্ম মন্ত্রণালয় ও এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ