শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

চট্টগ্রামে সরকারি খাস জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চট্টগ্রামে সরকারি খাস জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান কাজ করছে চট্টগ্রাম জেলা প্রশাসন

চট্টগ্রাম জেলা প্রশাসন সরকারি খাস জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু করেছে। বৃহস্পতিবার (১৮ মে) নির্বাহী হাকিম ওমর ফারুকের নেতৃত্বে নগরীর কাট্টলী এলাকার সাগরতীরে এ অভিযান শুরু হয়।

এ সময় স্থানীয় প্রভাবশালীদের দখলে থাকা ১২টি পুকুর, গরুর খামার ও চাষাবাদের জায়গাসহ প্রায় ১শ‘ একর জমি বুঝে নেয় জেলা প্রশাসন।

জানা যায়, সাগর তীরবর্তী সরকারি খাস জায়গা দখল করে দীর্ঘ দিন ধরে তারা অবৈধভাবে মাছ চাষ ও চাষাবাদ ছাড়াও গরুর খামার গড়ে তোলে। সম্প্রতি জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি জায়গা দখলমুক্তকরণ পদক্ষেপের অংশ হিসেবে এই অভিযান চালিয়ে সাগর তীরবর্তী এলাকা থেকে উচ্ছেদ অভিযান কার্যক্রম বাস্তবায়ন চলছে।

রুনা আনসার/জেএস/দীপ্ত নিউজ