শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

চট্টগ্রামে যানবাহনের পরিত্যক্ত টায়ারে আগুনের ঘটনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চট্টগ্রামে যানবাহনের পরিত্যক্ত টায়ারে আগুনের ঘটনা

চট্টগ্রামের দেওয়ান হাটে যানবাহনের পরিত্যক্ত টায়ারে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে দেওয়ান হাট পোস্তার পাড়ে পরিত্যক্ত টায়ারের স্তুপে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথমে দুটি ও পরে আরো দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

স্থানীয়রা জানান, কিছু ব্যবসায়ী পরিত্যক্ত টায়ার এনে রেলের এই স্থানে জমা করে। পরে সেগুলো বিভিন্ন ভাবে ব্যবহারের উপযোগী করে বিক্রি করে থাকে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, পণ্য গুলো রাবার জাতীয় হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছিলো। যে কারণে শেষ পর্যন্ত ১৩টি ইউনিট এসে দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনা স্থলে দোকানপাট না থাকায় জানমালের ক্ষয়ক্ষতি হয়নি।

আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত করে কেউ কিছু জানাতে পারেনি।

এফএম/দীপ্ত সংবাদ