শিরোনাম
সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭ প্রাথমিকের শিক্ষক প্রশিক্ষণ আড়াই থেকে তিন বছর করার পরিকল্পনা দুর্গাপূজায় বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

চট্টগ্রামে মাছের আড়তে আগুন

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
চট্টগ্রামে মাছের আড়তে আগুন
নতুন মাছের আড়তে আগুন

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার ফিশারিঘাটের নতুন মাছের আড়তে আগুন লেগে বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে। তবে গভীর রাতে দোকানপাট বন্ধ থাকায় আহত হয়নি কেউ ।

বুধবার (১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩টি স্টেশনের ৬টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। ২ ঘন্টার বেশি সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। ফায়ার সার্ভিস জানিয়েছে, নতুন মাছের বাজারের একটি গুদাম থেকে আগুনের সুত্রপাত হয়। অপরিকল্পিত বৈদ্যুতিক লাইনের কারনে আগুন মুহূর্তেই পাশের দোকানে ছড়িয়ে পড়ে। দুটি মার্কেটের বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে।

আড়তগুলোতে মাছ, ককশিটসহ নানা কিছু ছিল।

অনু/দীপ্ত সংবাদ