শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

চট্টগ্রামে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চট্টগ্রামে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত

‘বিশ্বমানের সেবায় হোক সার্বজনীন রক্তক্ষরণ প্রতিরোধ’ প্রতিপাদ্য নিয়ে চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো বিশ্ব হিমোফিলিয়া দিবস। দিবসটি উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র‍্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা।

হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ চট্টগ্রাম শাখা ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগ যৌথভাবে এর আয়োজন করে। সোমবার (১৭ এপ্রিল) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনের চত্বরে র‍্যালিটি উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান। র‍্যালিটি হাসাপাতাল ঘুরে বহির্বিভাগে গিয়ে শেষ হয়।

এরপর সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আকতার ও চট্টগ্রাম মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগের প্রধান- অধ্যাপক ডা. মোহাম্মদ গোলাম রাব্বানী। এতে হেমাটোলজি চিকিৎসক ও হিমোফিলিয়া সোসাইটির সদস্যরা অংশ নেয়। দিবসটি উপলক্ষে হিমোফিলিয়া রোগ বিষয়ে জনসচেতনতা তৈরীতে হাসাপাতালে আগতদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

হিমোফিলিয়া রোগে মানুষের শরীরে কোথাও কেটে গেলে আর রক্তপাত বন্ধ হয় না। এ রোগে আক্রান্ত হলে সারা জীবন চিকিৎসার মধ্যে থাকতে হয়। এবং চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। তাই এ ব্যাপারে সরকারের সহায়তা চান চিকিৎসকরা।

 

এমি/দীপ্ত