শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

চট্টগ্রামে বিএনপির জনসভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
চট্টগ্রামে বিএনপির জনসভা অনুষ্ঠিত

বিশ্ববাসীর কাছে প্রত্যাক্ষ্যাত হয়ে এখন সরকার দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বিকেলে চট্টগ্রামের কাজির দেউরী এলাকায় খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে আগামী নির্বাচনের দাবিতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন সুষ্ঠু নির্বাচনের কথা বলে একদল লোক বিএনপিকেও বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে কিন্ত বিএনপি এবার কোন ফাঁদে পা দেবে না। কোন আশ্বাস প্রলোভনে এই সরকারের অধিনে নির্বাচনে যাবে না। মানুষের ভোটের অধিকার ফিরে পেতে হলে দুর্বার আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে। সেই আন্দোলনে বিএনপি নেতাকর্মীদের সাথে সাধারণ মানুষকেও ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি। একই সাথে র্যাবের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে পুলিশসহ প্রশাসনের সবাইকে নিরপেক্ষ আচরণ করার আহবান জানান তিনি।

নগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মীর মোহাম্মদ নাছির উদ্দীন ও গোলাম আকবর খন্দকার।

আল/দীপ্ত সংবাদ