রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে পণ্য বোঝাই কন্টেইনার উল্টে দুই রিকশা আরোহীর মৃত্যু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

চট্টগ্রামের পতেঙ্গায় লরি থেকে পণ্য বোঝাই কন্টেইনার উল্টে দুই রিকশা আরোহীর মৃত্যু হয়েছে৷ দুপুর ১২টার দিকে পতেঙ্গা থানা সামনে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক নিহতদের নামপরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম বন্দর থেকে দ্রুত গতিতে লরিটি এসএসপিএল কন্টেইনার ডিপোতে যাওয়ার সময়, পতেঙ্গা থানার সামনে এসে হঠাৎ ব্রেক করে৷ এ সময় কন্টেইনারটির হুক খুলে গিয়ে উল্টে গিয়ে পাশের একটি রিক্সার উপর চাপা দেয় কন্টেইনারটি৷ ঘটনাস্থলেই নিহত হন দুইজন৷

খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ক্রেন দিয়ে কন্টেইনারটি সরিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করেন। এ ঘটনার কারো গাফিলতি আছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়ে পুলিশ৷

 

আল/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More